Saturday, November 9, 2019

গঙ্গাচড়ায় ৮’শ ৫৭ পিচ ইয়াবাসহ দু-মাদক ব্যবসায়ী আটক
 রংপুর প্রতিনিধিঃ পুলিশ অভিযান চালিয়ে ৮’শ ৫৭ পিচ ইয়াবাসহ একাধীক মাদক মামলার আসামী দু-মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক দু-মাদক ব্যবসায়ী হলো উপজেলার ধামুর বোল্লার গ্রামের বাচ্চা মিয়ার পুত্র আবুল হোসেন (৪০) ও একরামুল হকের পুত্র মনোয়ারুল ইসলাম (৪০)। আবুল দীর্ঘদিন থেকে নরসুন্দর কাজের আড়ালে সুকৌশলে  মাদক কারবারি করে আসছে। থানা পুলিশ জানায়, গত শুক্রবার রাতে আবুল তার নিজ বাড়িতে ইয়াবা বিক্রি করতে থাকে। এ সময় গোপন সংবাদের ভিত্তিত্বে শিক্ষানবীশ এএসপি জিয়াউর রহমান চৌধরীর নেতৃত্বে থানার অফিসার ইনর্চাজ মশিউর রহমান, ওসি তদন্ত সুশান্ত কুমার সরকার, এসআই মকবুল হোসেন, আমজাদুর রহমান, এএসআই রাখিবুজ্জামান রানা, শাহিনুর সঙ্গীয় ফোর্সসহ ইয়াবা বিক্রিরত অবস্থায় ৮’শ ৫০ পিচ ইয়াবাসহ তাকে আটক করে। এছাড়া ওই রাতে মনোয়ারুল ইসলাম (৪০) কে গঙ্গাচড়া কাচা বাজারে ইয়াবা বিক্রয় কালে ৭ পিচ ইয়াবাসহ আটক করে থানা পুলিশ। একই গ্রামের দুজন চিহিৃত মাদক কারবারি আটক হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দ দেখা দিয়েছে। এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনর্চাজ জানান, আটক দুজনে চিহিৃত মাদক ব্যবসায়ী। এদের বিরুদ্ধে থানায় একাধীক মাদক মামলা রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

No comments:

Post a Comment