Thursday, January 14, 2021

🔲🔲🔲 জাতীয় পার্টি চেয়ারম্যান এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 🔲🔲🔲


আজ  বৃহস্পতিবার ১৪ জানুয়ারি, ২০২১ জাতীয় যুব সংহতির উদ্যোগে মিলাদের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুব সংহতির নবনিযুক্ত আহবায়ক সাবেক সংসদ সদস্য এবং পরিবারের বড় সন্তান শাহরিয়ার আসিফ ভাই যুব সংহতির সদস্য সচিব আহাদ ভাই এবং জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ভাই ও মিজান ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় 

পার্টি চেয়ারম্যান জি এম কাদের স্যারের সম্পূর্ণ সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দো'আ চেয়েছেন। তাছাড়া আগামীকাল ১৫ জানুয়ারি,শুক্রবার বাদ আসর দেশের প্রতিটি জেলা উপজেলা ও ইউনিট সমূহে  মাননীয় চেয়ারম্যান এর রোগমুক্তি কামনায় দো'আ মাহফিল করার জন্য সবার  প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন 🔷

চাচার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন আসিফ শাহরিয়ার আহবায়ক জাতীয় যুব সংহতি

 


✒️ চাচার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন....

আসিফ শাহরিয়ার চাচা জি এম কাদেরের দ্রুত রোগ মুক্তির জন্য আগামীকাল পবিত্র জুম্মার দিনে দলের সকল স্তরের নেতা-কর্মী এবং দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। তিনি গতকাল তাৎক্ষনিক জাতীয় যুব সংহতি এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দরাসহ চাচার রোগমুক্তি কামনায় জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন।

Tuesday, January 12, 2021

যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক বেলালের জন্মদিনে আসিফ শাহরিয়ারের ফুলের শুভেচ্ছা

যুগ্ম মহাসচিব জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি  ও সাধারন সম্পাদক জাতীয় সেচছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সাধারণ সম্পাদক জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী সাবেক সাধারণ সম্পাদক জাতীয় ছাএ সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি এরশাদ মুক্তি আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা একজন সংগঠক তার জন্ম দিনে ফুলের শুভেচ্ছা জানান পল্লীবন্ধু ও জনতার বন্ধুর পরিবারের জ্যেষ্ঠ রাজপুত্র তারুন্যের প্রতীক সাবেক সংসদ যুব সংহতির কেন্দ্রীয় কমিটির নবনিযুক্ত আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফ ও নবনিযুক্ত  সদস্য সচিব আহাদ চৌধুরী  নব নিযুক্ত  যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক  সাইফুল ,সুমন আশরাফ,মিজানুর রহমান প্রমুখ। 


Wednesday, December 23, 2020

স্টার ফাউন্ডেশন পরিবার

 

🖤 স্টার ফাউন্ডেশন পরিবার🖤



মেসার্স সাজেদ এন্টারপ্রাইজ

মেসার্স সাজেদ এন্টারপ্রাইজের পক্ষে
বিজয় দিবসের শুভেচ্ছা 

Friday, November 22, 2019

📦 গঙ্গাচড়ায় ডিজিটাল প্যাথলজী এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন


📦 রংপুরের গঙ্গাচড়ায় এই প্রথম সঠিক চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়ে ডিজিটাল প্যাথলজী এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন কুটিপাড়ায় ডিজিটাল প্যাথলজী এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করেন গঙ্গাচড়া হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ আওয়ামীলীগ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ওবায়দুল্লাহ। গঙ্গাচড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ গঙ্গাচড়া উপজেলার শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আজিজুল ইসলাম, রংপুর পৌরসভার সাবেক কাউন্সিলর নুর মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মাঃ ওমর নুর, গীতা পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক ববিতা রানী। স্বাগত বক্তব্য রাখেন গঙ্গাচড়া ডিজিটাল প্যাথলজী এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্বাধীকারী ডাঃ মোঃ শাহ্জালাল উদ্দিন (মানিক) তিনি তার বক্তব্যে বলেন, শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য নয়, গঙ্গাচড়ার মানুষকে সেবা দেয়ার জন্য আমি এ প্রতিষ্ঠান দিয়েছি। প্রতিষ্ঠানটি পরিচালনায় তিনি গঙ্গাচড়া বাসীর সহযোগীতা কামনা করেন। এছাড়া প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত নিজেই রোগীর চিকিৎসা সেবা দিবেন বলে উপস্থিত সকলের কাছে আশাবাদ ব্যাক্ত করেন 📦

Wednesday, November 20, 2019

গংগাচড়ায় ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

কোলকোন্দ তাকিয়া শরিফ আলিম মাদ্রাসার-৪ তলা ভীত বিশিষ্ট, ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, জনাব, মোঃ আওরঙ্গজেব হোসেন বাদশা সদস্য রংপুর জেলা জাতীয়পার্টি  ও সাবেক সভাপতি  কোলকোন্দ তাকিয়া শরিফ আলিম  মাদ্রাসা।  

Tuesday, November 19, 2019

বড়বিল মন্থনা খেলোয়াড় কল্যান সমিতির আয়োজনে দুইদিন ব্যাপি ফুটবল টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করে ৷ প্রিয় ফুটবল খেলা দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে মাঠের চারিদিকে ছড়িয়ে পড়ে ৷প্রথম ৯০ মিনিটের খেলায় দুদলের মধ্যে উত্তেজনা দেখা যায় ৷ ৮০ মিনিটের পর আরও উত্তেজনা বেড়ে যায় দুই শিবিরের মধ্যে ৷ কিন্তু গোলের দেখা কোনো দলেই পায় না ৷ খেলা গড়িয়ে যায় ট্রাইবেকারে ৷ ফলে দর্শকদের মধ্যেও উক্তেজনা দেখা যায় ৷
নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে নীলফামারী একাদশ রংপুর একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।


মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে কোলকোন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো: সোহরাব আলী রাজু বিশেষ অতিথি আওরঙ্গজেব হোসেন বাদশা  সদস্য রংপুর জেলা জাতীয়পার্টি, সভাপতি জনাব মুজিবুর রহমান সরকার, গোলাম নবী কিবরিয়া, লুৎফর রহমান মকু,সোহেল আরমান,কাইয়ুম চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরুস্কার তুলে দেন খেলা পরিচালনা করেন ইকবাল সুমন, সাইদুল ও ওয়াসিম সার্বিক ব্যবস্থাপনার  সায়েম মুহাম্মাদ কিপন সহযোগিতায় শা আদমোঃওয়াজেহুল্লাহ সাজেদ সভাপতি স্টারফাউন্ডেশ।    

Monday, November 18, 2019

গঙ্গাচড়া উপজেলা আওয়ামীলীগে ৩০ জন অনুপ্রবেশকারী চিহ্নিত: কাউন্সিলর তালিকা বাতিল

৩০ অনুপ্রবেশকারী চিহ্নিত করে রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর লিস্ট বাতিল। জেলা কমিটির নির্বাহী ক্ষমতায় রফিকুল ইসলামকে সভাপতি, আজিজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা। নতুন  কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা   

Thursday, November 14, 2019

বাংলাদেশের প্রতিটি জেলায় আপনার মত একজন করে পুলিশ সুপার চাই  ✌🤝

Monday, November 11, 2019

📦 আগামী১৭/১৮ তারিখ বড়বিল মন্থনা ফুটবল  মাঠে দুইদিন ব্যাপী মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট খেলার সাথে থাকছে অন্যরকম বিনোদনের ব্যাবস্থা আপনারা উক্ত খেলায় আমন্ত্রিত  
আমন্ত্রনে 
সায়েম মুহাম্মাদকিপন   




Sunday, November 10, 2019

ব্রেকিং নিউজঃ  গংগাচড়া জিরো পয়েন্টে  ভিডিওতে যে লোকটি দেখা যাচ্ছে কেউ চিনলে ইনবক্সে জানানোর জন্য অনুরোধ করছি।
📦গংগাচড়া জিরো পয়েন্ট মেসার্স আমিনুল হক   
 ট্রেডার্স দুঃসাহসিক চুরি সংঘটিত 📦

গংগাচড়া বাজার জিরো পয়েন্ট মেসার্স আমিনুল হক  ট্রেডার্স সারের দোকান পল্লীবিদ্যু রোড  গত দিবাগতরাত ৪ টায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় চোর দোকান ঘরের উপরের টিন কেটে ভিতরে প্রবেশ করে ডয়ার ভেঙে নগত  টাকাসহ  মালামাল নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন, গংগাচড়া থানার পুলিশ কমকর্তাগন। চুরির ভিডিও উপরে লিংকে  

Saturday, November 9, 2019

📦'আপন শহর পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি'

📦এই শ্লোগানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সমাজ সচেতন যুবক অটোচালক আব্দুল্লাহ আল সুমন।গংগাচড়া সরকারি কলেজ মোড়ে পরিষ্কার পরিছন্নতা অভিযানের সময়  গংগাচড়া সরকারি কলেজের অনার্স শাখার বাংলা বিভাগের প্রভাষক জাহাঙ্গীর হোসেন স্যার সাংবাদিক নিরমল রায় প্রমুখ  উপস্থিত ছিলেন ।